শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় প্রাণ গেল রাজমিস্ত্রির

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে মারধরের আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আকরাম

2026-03-02T20:53:44+00:00
2026-03-02T20:55:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় প্রাণ গেল রাজমিস্ত্রির
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫৩ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৮:৫৫ পিএম
আকরামের মৃত্যুর খবরে তার বাড়ির সামনে জড়ো হন স্থানীয়রা। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে মারধরের আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আকরাম হোসেন (৪২)। 

সোমবার (২ মার্চ) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আকরাম শ্রীপুর উপজেলার বরমী গ্রামের ঢুলিপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ঢুলিপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেন আকরাম হোসেন।
এ সময় মাদকসেবীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে অভিযুক্ত মাদক কারবারি মারজিনা নামে এক নারী ও তার সহযোগীরা আকরামের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন স্বজরা।

আকরামের ভাই আব্দু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চলছিল। তার ভাই প্রকাশ্যে মাদক বিক্রিতে নিষেধ করতেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার কয়েকজন মাদকসেবীকে দমক দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে মারজিনার লোকজন এসে লোহার রড দিয়ে আকরামের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।


স্থানীয়রা আকরামকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় আকরামের মৃত্যু হয়।

নিহত আকরামের মেয়ে নাজমিন আক্তার অভিযোগ করেন, হামলার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেও তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাওয়া যায়নি। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত। প্রতিবাদ করলে হামলার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছিল। মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এফআর


  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  মাদক  কারবার  বাধা  প্রাণ  রাজমিস্ত্রি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: