ইউরোপে গ্যাসের সংকট, বাড়ল দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের দুটি প্রধান গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে

2026-03-02T22:23:07+00:00
2026-03-02T22:23:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইউরোপে গ্যাসের সংকট, বাড়ল দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:২৩ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ১০:২৩ পিএম  (ভিজিট : ১০১)
সংগৃহীত ছবি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের দুটি প্রধান গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার এনার্জি।

সোমবার (২ মার্চ) এর প্রভাবে ইউরোপের বাজারে গ্যাসের দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

 
জানা গেছে, সোমবার (২ মার্চ) দিনের শুরুতেই ইউরোপে গ্যাসের দাম প্রায় ২৫ শতাংশ বাড়লেও কাতার এনার্জির উৎপাদন বন্ধের ঘোষণার পর তা, ৫০ শতাংশে পৌঁছায়। এদিন ইউরোপের বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত ডাচ টি-টিএফ (টিটিএফ) হাবের ফ্রন্ট-মান্থ চুক্তির দাম ১৪.৫৬ ইউরো বেড়ে ৪৬.৫২ ইউরো প্রতি মেগাওয়াট ঘণ্টা (এমডব্লিউএইচ) হয়েছে, যা প্রায় ১৫.৯২ ডলার প্রতি এমএমবিটিইউয়ের সমান।


এদিকে এশিয়াতেও এলএনজির বেঞ্চমার্ক মূল্য বেড়েছে। এশিয়ার এলএনজি মূল্য নির্ধারণে বহুল ব্যবহৃত সূচক এস অ্যান্ড পি গ্লোবালের জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) দাম সোমবার সকালে প্রায় ৩৯ শতাংশ লাফ দিয়ে ১৫ দশমিক ০৬৮ ডলার প্রতি এমএমবিটিইউতে দাঁড়ায়।

বিশ্লেষকরা বলছে, যদি কাতারের এলএনজি সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়, তাহলে টিটিএফের দাম ৮০–১০০ ইউরো/এমডব্লিউএইচ (২৮–৩৫ ডলার/এমএমবিটিইউ) পর্যন্ত উঠতে পারে।

এদিকে, যুক্তরাজ্যের এপ্রিল কন্ট্রাক্ট ৪০ দশকি ৮৩ পেন্স বৃদ্ধি পেয়ে প্রতি থার্মের দাম হয়েছে ১১৯ দশমিক ৪০ পেন্স।

সময়ের আলো/এআর


  বিষয়:   ইউরোপ  গ্যাস  সংকট  দাম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: