ইরানের রাজধানী তেহরানে মধ্যরাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সোমবার (২ মার্চ) রাতের এই বোমাবর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। পুরো রাজধানীর আকাশে এখন কেবল ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
খবরে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে। তবে টেলিভিশনটির সম্প্রচার এখনো অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
জানা গেছে, কেবল তেহরানই নয়, কারাজ ও কোমসহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত কয়েক দিনের হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে। তবে গত রাতের হামলায় সুনির্দিষ্ট কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
/ইউএমএইচ