আলভীর সঙ্গে ‘সম্পর্কের’ বিষয়ে খোলাসা করলেন তিথি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

নেপাল থেকে দেশে ফিরেছেন জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আরা তিথি।মঙ্গলবার (৩ মার্চ)

2026-03-03T15:27:57+00:00
2026-03-03T15:27:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আলভীর সঙ্গে ‘সম্পর্কের’ বিষয়ে খোলাসা করলেন তিথি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:২৭ পিএম 
জাহের আলভী, ইকরা ও তিথি। সংগৃহীত ছবি
নেপাল থেকে দেশে ফিরেছেন জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আরা তিথি। 

মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। দেশে ফেরার বিষয়ে তিথি বলেন, অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’- এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ মার্চ) দেশে এসেছি।

তিথিকে ইকরা যেদিন মারা গেছেন সেদিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেদিন ইকরা আত্মহত্যা করে ওইদিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিন টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।  

শোবিজ অঙ্গনে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল যে, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবীরা দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা শেষপর্যন্ত তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।


তবে আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তিথি বলেন, তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। 

কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি যে, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু বলে মন্তব্য করেন তিনি। 

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় জাহের আলভী, তার মা ও তিথির বিরুদ্ধে মামলা দায়ের করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। 


/ইউএমএইচ




  বিষয়:   জাহের আলভী  ইকরা  তিথি  আত্মহত্যা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: