রেলসেবায় ভাড়ায় ছাড় পাবেন শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য রেল ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

2026-03-03T16:24:40+00:00
2026-03-03T16:25:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রেলসেবায় ভাড়ায় ছাড় পাবেন শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণরা
রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৪:২৫ পিএম
রেলসেবায় ভাড়ায় ছাড় পাবেন শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণরা। ছবি : সংগৃহীত
শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য রেল ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে এই ভাড়া ছাড় কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ‘আসন্ন ঈদযাত্রায় বাস ভাড়া বাড়ার কোনো শঙ্কা নেই। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ঈদযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে পরিবহন খাতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   রেল  মেট্রোরেল  ট্রেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: