সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে

2026-03-03T17:43:28+00:00
2026-03-03T17:43:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম 
সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন। ছবি : সময়ের আলো
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পৌর শহরের পোস্ট অফিস মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।

বিক্রয়কেন্দ্রে প্রতি লিটার দুধ ৬৫ টাকা, প্রতি হালি ডিম ৩০ টাকা এবং প্রতিকেস (৩০টি) ডিম ২শ ২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। 

একজন ব্যক্তি সর্বোচ্চ দুই লিটার দুধ ও এক কেস ডিম ক্রয় করতে পারবেন। 

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে মজুত শেষ না হওয়া পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে। 

রমজান মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সুলভ মূল্যের এ বিক্রয় কেন্দ্র সেই উদ্যোগেরই একটি অংশ।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   পবিত্র  রমজান  কুড়িগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: