ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই।সোমবার (২ মার্চ)

2026-03-03T19:18:03+00:00
2026-03-03T19:21:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৭:২১ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই। 

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বড় বোনের নাম সেনোয়ারা বেগম (৬৫)। তার সহোদর ভাই ও অভিযুক্ত ঘাতকের নাম জানে আলম (৪২)। তারা উভয়েই ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে তারাবির নামাজের সময় জানে আলম তার বোন সেনোয়ারার বাসায় যান। এ সময় পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জানে আলম ছুরিকাঘাতে সেনোয়ারাকে হত্যা করেন।

ঘটনার পর জানে আলম স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করেন। পালানোর পথে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, ভাই-বোনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই জানে আলম তার বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

হালিশহর থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, জানে আলমকে গ্রেফতারের পর থানায় নেওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভও করে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে নিরাপদে থানায় নিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভাই-বোনের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে বোনের বাসায় গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জানে আলম ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই সেনোয়ারা বেগমের মৃত্যু হয়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   চট্টগ্রাম  হালিশহর  ঈদগাঁও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: