‘ইরানের ওপর চাপানো যুদ্ধের লক্ষ্য পাকিস্তান সীমান্তে ইসরায়েলি প্রভাব বিস্তার’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইহুদিবাদ মানবতার জন্য হুমকি এবং ইরানের ওপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তার পেছনে পাকিস্তানের সীমান্তে ইসরায়েলি প্রভাব বিস্তারের একটি

2026-03-03T20:31:46+00:00
2026-03-03T20:31:46+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘ইরানের ওপর চাপানো যুদ্ধের লক্ষ্য পাকিস্তান সীমান্তে ইসরায়েলি প্রভাব বিস্তার’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:৩১ পিএম 
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সংগৃহীত ছবি
ইহুদিবাদ মানবতার জন্য হুমকি এবং ইরানের ওপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তার পেছনে পাকিস্তানের সীমান্তে ইসরায়েলি প্রভাব বিস্তারের একটি এজেন্ডা রয়েছে। আফগানিস্তান, ইসরায়েল ও ভারত এই তিন দেশের একটি সাধারণ এজেন্ডা হলো পাকিস্তানের প্রতি শত্রুতা প্রদর্শন। এ বিষয়ে জাতিকে সচেতন হয়ে সম্ভাব্য ষড়যন্ত্র বুঝতে হবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। 

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ইসলামি বিশ্বের বিভিন্ন বিপর্যয়ের পেছনে ইহুদিবাদী মতাদর্শের ভূমিকা রয়েছে। এক শতাব্দী ধরে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার ওপরও ইহুদিবাদের প্রভাব রয়েছে এবং বড় শক্তিগুলোও এ প্রভাবের বাইরে নয়।’ 

Advertisement

এ সময় তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ‘সাহসিকতার’ প্রশংসা করে বলেন, ‘পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বে স্বীকৃত। পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে পাকিস্তান বিশ্বকে জানিয়ে দিয়েছে যে, তারা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র।’ 

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘ফিলিস্তিন স্বাধীন হওয়া উচিত এবং একইসঙ্গে পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত থাকা জরুরি। বর্তমান পরিস্থিতিতে ইসলামি বিশ্বের ঐক্য সময়ের দাবি।’ 

সময়ের আলো/এসএ/এনএ 
  বিষয়:   ইরানের ওপর চাপানো যুদ্ধ  পাকিস্তান সীমান্ত  ইসরায়েল  প্রভাব বিস্তার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: