ইফতারের আগমুহূর্তে কলোনিতে আগুন, সর্বস্ব হারাল ১০ পরিবার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি টিনশেড কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে

2026-03-03T20:32:06+00:00
2026-03-03T20:32:06+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ইফতারের আগমুহূর্তে কলোনিতে আগুন, সর্বস্ব হারাল ১০ পরিবার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম 
ইফতারের আগমুহূর্তে কলোনিতে আগুন, সর্বস্ব হারাল ১০ পরিবার। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি টিনশেড কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। 

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার পল্লিবিদ্যুৎ ভাঙ্গা মসজিদ এলাকার ছবির উদ্দিন মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

Advertisement
এদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইফতারের আগে মুহূর্তে ওই কলোনির ভাড়াটিয়া সজীবের কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে আগুনের লেলিহান শিখা অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত পরে জানানো হবে।

এফআর
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  ইফতার  আগমুহূর্তে  কলোনি  আগুন  সর্বস্ব  হারাল  পরিবার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: