মতলব উত্তরের দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা

2026-03-03T21:06:11+00:00
2026-03-03T21:06:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মতলব উত্তরের দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:০৬ পিএম 
মতলব উত্তরের দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা। ছবি : সময়ের আলো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। 

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ‘মেসার্স মতিন মনোয়ার ব্রিকস’-কে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘মেসার্স টরকি ব্রিকস’-কে জরিমানা করা হয় দুই লাখ টাকা। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।


পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, অনুমোদন ছাড়াই এই ইটভাটাগুলো চলছিল। পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফআর


  বিষয়:   চাঁদপুর  মতলব উত্তর  দুই ইটভাটা  লাখ টাকা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: