ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী পল কাপুর তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।মঙ্গলবার (৩ মার্চ)

2026-03-03T22:43:09+00:00
2026-03-03T22:43:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:৪৩ পিএম 
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী পল কাপুর তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। 

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন বলে জানা গেছে।


কূটনীতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশে এটিই তার প্রশাসনের উচ্চ পর্যায়ের সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের আমলে এটিই মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রথম সফর।

মার্কিন দূতাবাস সূত্র বলেছে, বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা পল কাপুরকে অভ্যর্থনা জানান। মঙ্গলবার তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে বুধবার থেকে তার কর্মসূচি শুরু হবে।


পল কাপুরের খসড়া সূচি অনুযায়ী, আগামীকাল সকালে তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। পরে সন্ধ্যায় পল কাপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের শেষ দিন আগামী বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সহকারী পররাষ্ট্রমন্ত্রী  পল কাপুর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: