দোল উৎসবে বুধবার বন্ধ থাকছে হিলি বন্দর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

জাতীয়

দোল বা হোলি উৎসব উপলক্ষে আগামীকাল বুধবার (৪ মার্চ) হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের হিলি এক্সপোর্টার

2026-03-03T23:05:45+00:00
2026-03-03T23:05:45+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দোল উৎসবে বুধবার বন্ধ থাকছে হিলি বন্দর
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:০৫ পিএম 
হিলি স্থলবন্দর। ছবি : সময়ের আলো
দোল বা হোলি উৎসব উপলক্ষে আগামীকাল বুধবার (৪ মার্চ) হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সংগঠনটি গত ২৬ ফেব্রুয়ারি এক চিঠিতে জানায়, ৪ মার্চ (বুধবার) দোল বা হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ওইদিন স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ থেকে পুনরায় হিলি বন্দর দিয়ে যথারীতি কার্যক্রম শুরু হবে।

Advertisement
বিজ্ঞপ্তিতে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উভয় পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

হিলি বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ মার্চ ভারতে দোল পূজা উপলক্ষে হিলি বন্দরে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম সচল থাকবে।

এফআর
  বিষয়:   দিনাজপুর  দোল উৎসব  বুধবার  বন্ধ  হিলি  বন্দর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: