বাগদাদে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।বুধবার (৪ মার্চ) এ ঘটনা ঘটে।এদিকে ইসরায়েল

2026-03-04T11:01:10+00:00
2026-03-04T12:25:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বাগদাদে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:০১ এএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১২:২৫ পিএম
বাগদাদে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা। ছবি : সংগৃহীত
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

বুধবার (৪ মার্চ) এ ঘটনা ঘটে।

এদিকে ইসরায়েল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ভেতরে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরান এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যরাতের পর ইরানজুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান তিন দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার বলেন, শনিবার থেকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে চালানো অভিযানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এসবের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও যেসব অস্ত্র আমাদের লক্ষ্য করে হামলা চালাতে পারে সেগুলো অন্তর্ভুক্ত।

সময়ের আলো/জেডআই
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: