সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো কর্মকর্তার দেখা পাননি ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।বুধবার (৪ মার্চ) সকাল

2026-03-04T11:33:27+00:00
2026-03-04T11:33:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:৩৩ এএম 
ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো কর্মকর্তার দেখা পাননি ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। 

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে ঢোকেন। গিয়ে দেখেন কোনো কর্মকর্তা অফিসে আসেননি।

প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনও অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ভূমি অফিস  ভুমি প্রতিমন্ত্রী  ব্যারিস্টার কায়সার কামাল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: