আমৃত্যু আপনাদের পাশে থাকবো : এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, নির্বাচনের আগে আমি আপনাদের কথা

2026-03-04T12:00:58+00:00
2026-03-04T12:04:07+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
আমৃত্যু আপনাদের পাশে থাকবো : এস এম জিলানী
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:০০ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১২:০৪ পিএম
উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে এস এম জিলানী। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে, সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। আমি সে জন্য কাজ করবো। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি বলতে চাই, আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। আজকে আবার এ ধরনের  সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করছেন। এ জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আপনাদের পাশে পাবেন। নির্বাচনে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি আর একটু আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি মাদক মুক্ত,আধুনিক কোটালীপাড়া গড়ে তুলবো।

মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় এ আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   এস এম জিলানী  গোপালগঞ্জ  কোটালীপাড়া  টুঙ্গিপাড়া  স্বেচ্ছাসেবক দল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: