সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতির বিষয়ে নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক

2026-03-04T12:35:27+00:00
2026-03-04T12:56:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতির বিষয়ে নতুন নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১২:৫৬ পিএম
মন্ত্রিপরিষদ বিভাগের লোগো। সংগৃহীত ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্ত দফতর সমন্বয় বাড়াতে এ নির্দেশ প্রদান করা হয়েছে। 

সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশ প্রদান করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন ব্যক্তিগত বা দাফতরিক কর্মসূচিতে (যেমন— সেমিনার, প্রশিক্ষণ বা ব্যাংক-হাসপাতালে গমন) অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না। এতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক গতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ে।  


এই পরিস্থিতি এড়াতেই নতুন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দাফতরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই ৪০ মিনিট সময় যেন বিঘ্নিত না হয়, সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও জেলখানার মতো জরুরি সেবায় রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। এ ছাড়া ভিভিআইপি প্রটোকল বা আকস্মিক বড় কোনো দুর্ঘটনা মোকাবেলার মতো জরুরি প্রয়োজনে এই নিয়ম শিথিলযোগ্য হবে।

পরিপত্রে আরো কঠোরভাবে বলা হয়েছে যে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা দাফতরিক কাজ ছাড়া কোনো অবস্থাতেই অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করা যাবে না। তবে এর আগে ২০২১ ও ২০১৯ সালেও এ বিষয়ে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।



/ইউএমএইচ


  বিষয়:   সরকারি চাকরিজীবী  নতুন নির্দেশনা  পরিপত্র জারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: