মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচলে। ইরানসহ উপসাগরীয় কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।
বুধবার (৪ মার্চ) একদিনেই বাতিল হয়েছে ২৫টি ফ্লাইট। সব মিলিয়ে গত পাঁচ দিনে বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩-এ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে-
২৮ ফেব্রুয়ারি : ২৩টি
১ মার্চ : ৪০টি
২ মার্চ : ৪৬টি
৩ মার্চ : ৩৯টি
৪ মার্চ : ২৫টি
মোট বাতিল : ১৭৩টি ফ্লাইট
আরও পড়ুন
বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে-কাতার এয়ারওয়েজ : ৪টি
এমিরেটস এয়ারলাইন্স : ৫টি
কুয়েত এয়ারওয়েজ : ২টি
জাজিরা এয়ারওয়েজ : ২টি
এয়ার অ্যারাবিয়া (শারজাহ) : ৮টি
ইউএস-বাংলা এয়ারলাইন্স : ৪টি
এছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েতগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।
আকাশসীমা বন্ধ থাকায় শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলের ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করতে হচ্ছে। ফলে ট্রানজিট যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ভেঙে পড়েছে, অনেকেই পড়েছেন ভিসা ও আবাসন জটিলতায়।
সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এএডি/