খামেনির উত্তরসূরিকেও ‘নির্মূল’ করার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাট্জ বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়ে কেউ যদি ইরানের নেতৃত্ব গ্রহণ করেন, ইসরায়েলি সেনাবাহিনী তাকেও হত্যার

2026-03-04T14:14:07+00:00
2026-03-04T14:14:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
খামেনির উত্তরসূরিকেও ‘নির্মূল’ করার হুমকি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:১৪ পিএম 
আয়াতুল্লাহ আলি খামেনি। সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাট্জ বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়ে কেউ যদি ইরানের নেতৃত্ব গ্রহণ করেন, ইসরায়েলি সেনাবাহিনী তাকেও হত্যার করার চেষ্টা করবে। 

এক বিবৃতিতে কাট্জ বলেন, ইরানের ‘সন্ত্রাসী শাসন’ যে কোনো নেতাকে নিয়োগ দিক না কেন, যদি সে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যেতে চায়, যুক্তরাষ্ট্র ও বিশ্বকে হুমকি দেয় এবং আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা বিপন্ন করে, অথবা ইরানের জনগণকে দমন করে, তাহলে সে নিঃসন্দেহে লক্ষ্যবস্তু হবে। 


তিনি আরও বলেন, তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে। এটা কোনো বিষয় নয়। 

এসসময় কাট্জ জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে যাতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা যায় এবং এমন পরিস্থিতি তৈরি করা যায় যাতে ইরানের জনগণ নিজেরাই তাদের সরকারকে উৎখাত করতে পারে। 


/ইউএমএইচ



  বিষয়:   খামেনি  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: