দায়িত্ব বাড়ল প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা নজরুল ও রিজভীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি প্রশাসনে দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব সম্প্রসারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নজরুল ইসলাম খান

2026-03-04T15:05:25+00:00
2026-03-04T15:05:25+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দায়িত্ব বাড়ল প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা নজরুল ও রিজভীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:০৫ পিএম 
নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী। ছবি : সংগৃহীত
সরকারি প্রশাসনে দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব সম্প্রসারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদের উভয়ের কাজের পরিধি বাড়ানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রুহুল কবীর রিজভী আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Advertisement
সরকারি সূত্রে জানা গেছে, কৃষি ও শিল্প- দুটি খাতই বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বয় জোরদার করতেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।
আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উপদেষ্টাদের নির্দিষ্ট মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হলে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় গতি আসতে পারে। একই সঙ্গে সরকারের অগ্রাধিকার-ভিত্তিক খাতগুলোতে সরাসরি তদারকি বাড়বে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট দুই উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমে যুক্ত হবেন বলে জানা গেছে।

এএডি/
  বিষয়:   দায়িত্ব  প্রধানমন্ত্রী  উপদেষ্টা  নজরুল  রিজভী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: