আসিফের বিরুদ্ধে মাদক মামলা, সাজা হতে পারে ৭ বছরের

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেছে আদালত।বুধবার (৪ মার্চ) ঢাকার

2026-03-04T15:28:58+00:00
2026-03-04T15:28:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আসিফের বিরুদ্ধে মাদক মামলা, সাজা হতে পারে ৭ বছরের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:২৮ পিএম 
কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেছে আদালত।

বুধবার (৪ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এই তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য ২০১৮ সালের ৫ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। সে সময় তার অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করে সিআইডি। লাইসেন্স ছাড়া মাদক রাখার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি করা হয়। তদন্ত শেষে সিআইডি আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২৪ সালে তার বিরুদ্ধে বিচার শুরু হয়। 
আরও পড়ুন

এর মধ্যে আদালত ৩ জনের সাক্ষ্য নিয়েছে। তবে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেছেন। এই বিষয়ে প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, তারা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

যদি অভিযোগ প্রমাণিত হয় বর্তমানে জামিনে থাকা আসিফ আকবরের সাত বছর পর্যন্ত শাস্তি হতে পারে।

এএডি/


  বিষয়:   কণ্ঠ  শিল্পী  আসিফ আকবর  আসিফ  মাদক  মামলা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: