শাহ আমানত বিমানবন্দরে আরও ১১ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।বুধবার (৪ মার্চ) এসব ফ্লাইট

2026-03-04T17:44:42+00:00
2026-03-04T19:16:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শাহ আমানত বিমানবন্দরে আরও ১১ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৪৪ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ৭:১৬ পিএম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সময়ের আলো
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) এসব ফ্লাইট বাতিল ঘোষণা করা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

দুবাই, আবুধাবি ও শারজাহসহ বিভিন্ন এয়ারফিল্ড এবং ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ থাকায় ফ্লাইট বাতিল করা হয় বলে জানা গেছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সময়ের আলোকে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ফ্লাইট সিডিউল এলোমেলো হয়ে গেছে।

বুধবারও বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে আন্তর্জাতিক অ্যারাইভাল ফ্লাইট আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ও এয়ার আরাবিয়ার তিনটি। বাতিল হওয়া আন্তর্জাতিক ডিপার্চার ফ্লাইটের মধ্যে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ও এয়ার আরাবিয়ার তিনটি। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। 

২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত সব মিলে ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   চট্টগ্রাম  শাহ  আমানত  আন্তর্জাতিক  বিমানবন্দর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: