মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা,

2026-03-04T17:51:28+00:00
2026-03-04T17:51:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি জরুরি বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৬৭৯)
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে।

বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থাটি জানায়, উল্লিখিত ছয়টি রুট ব্যতীত মধ্যপ্রাচ্যের অন্যান্য রুট– যেমন জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাটের ফ্লাইটসমূহ যথারীতি পরিচালিত হচ্ছে।

এতে বলা হয়, ফ্লাইট স্থগিত থাকা রুটগুলোর যেসব যাত্রী ইতিমধ্যে টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো ধরনের অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। 


যাত্রীগণ দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনেছেন, সেখান থেকেই এই সেবা গ্রহণ করতে পারবেন।

ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের বিমান কলসেন্টারে (অভ্যন্তরীণ: ১৩৬৩৬, আন্তর্জাতিক: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যে কোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। 

সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সময়ের আলো/এআর



  বিষয়:   মধ্যপ্রাচ্য  যাত্রী  বার্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: