দক্ষিণ সুরমায় ধনপুর খাল খনন শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের দক্ষিণ সুরমায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে ধনপুর খাল খনন

2026-03-04T19:23:50+00:00
2026-03-04T19:23:50+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
দক্ষিণ সুরমায় ধনপুর খাল খনন শুরু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:২৩ পিএম 
ধনপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ছবি : সময়ের আলো
সিলেটের দক্ষিণ সুরমায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে ধনপুর খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

এ সময় প্রধান অতিথি বলেন, এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। 

ধনপুর খাল খনন সম্পন্ন হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   সিলেট  সুরমা  খাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: