যমুনায় বিএনপির ৪ ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কূটনীতিবিদ, আলেম ওলামা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সবগুলো ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয়

2026-03-04T20:07:03+00:00
2026-03-04T23:03:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
যমুনায় বিএনপির ৪ ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১১:০৩ পিএম
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
কূটনীতিবিদ, আলেম ওলামা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সবগুলো ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


দলীয় সূত্র জানায়, প্রতিবছর বিএনপির পক্ষ থেকে রাজনীতিবিদ, সাংবাদিক, কূটনীতিবিদ ও আলেম ওলামাসহ নানা শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

তবে ক্ষমতাসীন হওয়ার পর প্রথমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে দলটি। আগামী ৬ মার্চের ইফতারে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকাস্থ দূতাবাসের প্রতিনিধিরা। থাকবেন মন্ত্রী পরিষদের সদস্য ও এমপিরা। 

এছাড়া ৭ মার্চ আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন এবং ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে। এছাড়া ১০ মার্চ সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। 

সময়ের আলো/এআর



  বিষয়:   বিএনপি  ইফতার  মাহফিল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: