ইরানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে : রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা করবে বা এর প্রতিবাদ করবে,

2026-03-04T20:22:51+00:00
2026-03-04T20:22:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ইরানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে : রাষ্ট্রদূত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ১১৩)
বুধবার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সংগৃহীত ছবি
ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা করবে বা এর প্রতিবাদ করবে, ইরান এমন প্রত্যাশা করে। 

বুধবার (৪ মার্চ) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। 

ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ‘ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিবৃতি আমরা দেখেছি। তবে, আমরা আশা করি যে, বাংলাদেশ যেহেতু ইসলামিক একটি দেশ, মুসলিম একটি দেশ, ওআইসিসহ জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের সদস্য দেশ, সেই হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা করবে বা এর প্রতিবাদ করবে, আমরা এমনটাই আশা করি।’ 


তিনি আরও বলেন, ‘আমরা কোনো দেশের কাছ থেকে কোনো লজিস্টিক সাপোর্ট চাই না। আমরা শুধু চাই যে, একটি মুসলিম দেশ আক্রান্ত একটি মুসলিম দেশের প্রতি তাদের সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করবে। ইরান শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে। আমাদের দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো শক্তি রয়েছে। কোনো আগ্রাসী শক্তির কাছে ইরান মাথা নত করবে না।’ 

এ সময় সাংবাদিকরা জানতে চান যে, ইরানে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। জবাবে ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইরানে কোনো বিদেশি নাগরিক ও ইরানের নাগরিকদের আমরা পার্থক্য করি না। সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সে কারণে ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ রাখছে। যে কোনো প্রয়োজনে আমরা সহায়তা করতে প্রস্তুত।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইরান  বাংলাদেশি  শিক্ষার্থীরা নিরাপদে  রাষ্ট্রদূত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: