জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে হুইপদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার

2026-03-04T21:04:17+00:00
2026-03-04T21:04:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে হুইপদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:০৪ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। 

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

​শ্রদ্ধা নিবেদন শেষে চিফ হুইপ ও হুইপরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা মরহুম নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

​শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন হুইপ আলহাজ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। 

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   জাতীয়  সংসদ  চিফ হুইপ  হুইপ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: