মার্কিন হামলায় শ্রীলঙ্কায় ডুবল যুদ্ধজাহাজ, নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।বুধবার (৪ মার্চ)

2026-03-04T22:38:32+00:00
2026-03-04T23:06:32+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন হামলায় শ্রীলঙ্কায় ডুবল যুদ্ধজাহাজ, নিহত ৮০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৩৮ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১১:০৬ পিএম
সংগৃহীত ছবি
ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

বুধবার (৪ মার্চ) পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা কেবল শুরু। আগামী কয়েক দিনের মধ্যে তারা ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নিয়ে আরও বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে।

​এদিকে ভারত মহাসাগরে ঘটা এই হামলার ভয়াবহতা নিয়ে শ্রীলঙ্কার পক্ষ থেকে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। 

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, এই ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। 

শ্রীলঙ্কার নৌবাহিনী আগেই নিশ্চিত করেছিল যে, তারা ইরানি নৌবাহিনীর জাহাজ 'আইরিস ডেনা' থেকে বিপৎসংকেত পেয়ে ৩২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

​জাহাজটির নথিপত্র অনুযায়ী, এতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। শ্রীলঙ্কার সরকারি তথ্য ও নৌবাহিনীর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এখনো প্রায় ৬৮ জন আরোহী নিখোঁজ রয়েছেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ভারত  মহাসাগর  সাবমেরিন  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: