প্রকাশ্যে গুলি করে শ্রমিক দল নেতাকে হত্যা

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার ডাকবাংলো মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক দল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪

2026-03-04T23:22:42+00:00
2026-03-04T23:23:15+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রকাশ্যে গুলি করে শ্রমিক দল নেতাকে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:২২ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১১:২৩ পিএম
গ্রাফিক : সময়ের আলো
খুলনার ডাকবাংলো মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক দল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 

এদিকে, ঘটনার পর পালানোর সময় পুলিশ অস্ত্রসহ অশোক ঘোষ (৩৮) নামে একজনকে আটক করেছে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করে দৌড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে অস্ত্রসহ শুটার অশোক আটক হয়েছে। 

এফআর
  বিষয়:   খুলনা  প্রকাশ্যে  গুলি  শ্রমিক দল  নেতা  হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: