সূক্ষ্ম পরিকল্পনা, ট্রাফিক ক্যামেরা হ্যাক ও এআই দিয়ে হত্যার ছক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ এক দশকের সূক্ষ্ম পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভাবনীয় ব্যবহারের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করেছে

2026-03-05T03:45:08+00:00
2026-03-05T03:46:02+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সূক্ষ্ম পরিকল্পনা, ট্রাফিক ক্যামেরা হ্যাক ও এআই দিয়ে হত্যার ছক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৪৫ এএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ৩:৪৬ এএম
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
দীর্ঘ এক দশকের সূক্ষ্ম পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভাবনীয় ব্যবহারের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। গত শনিবারের এই ভয়াবহ হামলায় খামেনির পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাও নিহত হয়েছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’।

ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের রাজপথের ট্রাফিক ক্যামেরাগুলো কয়েক বছর আগেই হ্যাক করেছিল ইসরাইল। এই ক্যামেরাগুলোর মাধ্যমে তারা শহরের প্রতিটি অলিগলি ম্যাপ করা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের ধরন পর্যবেক্ষণ এবং রাজধানী তেহরানের ভেতরে কী ঘটছে, তার একটি নিখুঁত চিত্র তৈরি করতে সক্ষম হয়।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে প্রথম প্রকাশিত এই বিশেষ ব্যবস্থাটি মূলত একটি বিশাল ডেটা প্রসেসিং সিস্টেম। ইসরাইলি সূত্র মতে, এটি একটি ‘এআইচালিত টার্গেট প্রোডাকশন মেশিন’। এতে মানুষের দেওয়া তথ্য, সিগন্যাল ইন্টেলিজেন্স, হ্যাক করা যোগাযোগমাধ্যম, স্যাটেলাইট ইমেজ এবং ট্রাফিক ক্যামেরার ভিজ্যুয়াল তথ্য ইনপুট দেওয়া হয়। মুহূর্তের মধ্যে শক্তিশালী কম্পিউটার এই বিপুল তথ্য বিশ্লেষণ করে ১৪ ডিজিটের একটি নিখুঁত গ্রিড কো-অর্ডিনেট বা অবস্থান বের করে দেয়। ১০ বছর ধরে প্রযুক্তিবিদ, ডেটা অ্যানালিস্ট এবং ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল এই সিস্টেমকে নিখুঁত করার কাজ করেছে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, এর আগে গত বছরের জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় খামেনিকে টার্গেট করা হলেও তিনি ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে থাকায় তখন সাফল্য আসেনি। তবে এবার গোয়েন্দা তথ্যে জানা যায়, খামেনি দিনে নিজেকে তুলনামূলক বেশি সুরক্ষিত মনে করতেন। সেই সুযোগ কাজে লাগায় ইসরাইল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের সহায়তায় খামেনির সঠিক অবস্থান শনাক্ত করার পর শনিবার স্থানীয় দিনের আলোয় তার কম্পাউন্ডে ৩০টি বোমা ফেলে ইসরাইলি যুদ্ধবিমান।

খামেনির মৃত্যুর বিষয়টি গত রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়। এদিকে এই অভিযানের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতে একটি মার্কিন অপারেশন সেন্টারে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। মার্কিন জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় একটি অস্থায়ী অপারেশন সেন্টারে এই হামলা হয়।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক হয়। সেখানে নেতানিয়াহু ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন গোয়েন্দা তথ্য উপস্থাপন করেন এবং পরমাণু আলোচনা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা করেন। শেষ পর্যন্ত গত শুক্রবার বিকালে ট্রাম্প ‘অপারেশন এপিক ফিউরি’র চূড়ান্ত অনুমোদন দেন। 


সময়ের আলো/আআ
  বিষয়:   সূক্ষ্ম  পরিকল্পনা  ট্রাফিক  ক্যামেরা  হ্যাক  এআই  হত্যা  ছক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: