হুমকি সত্ত্বেও যুদ্ধের বিরুদ্ধে অনড় স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান হামলায় সহায়তা না করলে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

2026-03-05T03:51:58+00:00
2026-03-05T03:51:58+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হুমকি সত্ত্বেও যুদ্ধের বিরুদ্ধে অনড় স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৫১ এএম 
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সংগৃহীত ছবি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান হামলায় সহায়তা না করলে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ‘অস্বাভাবিক’ হুমকির মুখেও নতি স্বীকার না করে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাতকে ‘কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে রুশ রুলেট খেলা’র সঙ্গে তুলনা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বুধবার এক ভাষণে সানচেজ বলেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তার সরকারের অবস্থান তিন শব্দের, ‘নো টু ওয়ার’ (যুদ্ধকে না) । গাজায় ইসরাইলের অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত এই নেতা সাফ জানিয়ে দেন, কারও প্রতিশোধের ভয়ে তার দেশ এমন কোনো কিছুর অংশীদার হবে না, যা বিশ্বের জন্য ক্ষতিকর এবং স্পেনের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।

এর আগে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প স্পেনের সমালোচনা করে বলেছিলেন, ইরান হামলা অব্যাহত রাখতে দক্ষিণ স্পেনের যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দিয়ে দেশটি ‘ভয়াবহ’ আচরণ করেছে। এ সময় তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেন। জবাবে সানচেজ বলেন, একটি অবৈধ কাজের উত্তর আরেকটি অবৈধ কাজ দিয়ে দেওয়া যায় না।

 এভাবেই মানবতার বড় বিপর্যয়গুলো শুরু হয়। তিনি ২০০৩ সালের ইরাক আক্রমণের উদাহরণ টেনে সতর্ক করেন যে, সেই যুদ্ধ নিরাপত্তার বদলে বার্লিন দেয়ালের পতনের পর ইউরোপে সবচেয়ে বড় নিরাপত্তাহীনতা তৈরি করেছিল।

সময়ের আলো/আআ
  বিষয়:   হুমকি  যুদ্ধে  যুক্তরাষ্ট্র  স্পেন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: