আসছে না যশের ‘টক্সিক’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঈদ মুক্তি থেকে সরে দাঁড়াল দক্ষিণি তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। জানা গেছে, বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অশান্ত

2026-03-05T05:21:45+00:00
2026-03-05T05:21:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
আসছে না যশের ‘টক্সিক’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:২১ এএম   (ভিজিট : ৫৮)
সংগৃহীত ছবি
ঈদ মুক্তি থেকে সরে দাঁড়াল দক্ষিণি তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। জানা গেছে, বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অশান্ত পরিস্থিতির কারণেই সিনেমাটির প্রযোজনা সংস্থার এই সিদ্ধান্ত। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ বক্স অফিসে মুখোমুখি লড়াই হওয়ার কথা ছিল ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’ ও ‘ধুরন্ধর ২’-এর।

সম্প্রতি সিনেমাটির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ আমরা সারা বিশ্বের দর্শকের কথা ভেবে তৈরি করেছি। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির মাধ্যমে দেশ-বিদেশের দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনই ছিল আমাদের লক্ষ্য। 

অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তৈরি এই ছবিটি ১৯ মার্চ মুক্তি দেওয়ার জন্য আমরা উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলোর পরিস্থিতি আমাদের সেই পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তাই বিশ্বজুড়ে দর্শকের কথা ভেবেই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ছবিটি সারা বিশ্বে মুক্তি পাবে আগামী ৪ জুন।

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি ও তারা সুতারিয়া। তারকাবহুল এই আয়োজনও দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। কিছু দিন আগেই প্রযোজকের বরাতে জানা গিয়েছে মুক্তির আগেই সিনেমাটি ৬০০ কোটি রুপি আয় করেছে।
 
‘টক্সিক’ সিনেমাটি পিছিয়ে গেলেও ‘ধুরন্ধর ২’-এর মুক্তির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে বক্স অফিসে আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত এই ছবির একক দাপটের সম্ভাবনাই দেখছেন বিশেষজ্ঞরা।

এদিকে ৩ মার্চ ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির কথা থাকলেও চন্দ্রগ্রহণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। শোনা যাচ্ছে, আজ অথবা আগামীকাল প্রকাশ্যে আসতে পারে সিনেমাটির টিজার।


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: