করপোরেট প্রতিষ্ঠানগুলোকে পাশে চান আমিনুল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ক্রীড়াঙ্গনের প্রাণ যদি ক্রীড়াবিদরা হন, তবে সেই প্রাণে অক্সিজেন স্পন্সর প্রতিষ্ঠান। মূলত তাদের সহযোগিতা এবং অর্থায়নে এগিয়ে চলে একটি দেশের

2026-03-05T05:59:52+00:00
2026-03-05T05:59:52+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
করপোরেট প্রতিষ্ঠানগুলোকে পাশে চান আমিনুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৫৯ এএম 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংগৃহীত ছবি
ক্রীড়াঙ্গনের প্রাণ যদি ক্রীড়াবিদরা হন, তবে সেই প্রাণে অক্সিজেন স্পন্সর প্রতিষ্ঠান। মূলত তাদের সহযোগিতা এবং অর্থায়নে এগিয়ে চলে একটি দেশের ক্রীড়া সংস্থা ও ফেডারেশনগুলো। সেখানে সরকারি পৃষ্ঠপোষকতাও থাকে, তবে করপোরেট প্রতিষ্ঠানের মতো টাকার অঙ্কটা অত বড় নয়। এদিক বিবেচনায় রেখে এবার দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশনগুলোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিশ্বমঞ্চে তুলে ধরতে দেশের বড়বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান আমিনুল। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন করে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ করেন। সভায় প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামোর আমূল পরিবর্তন ও উন্নয়ন নিয়ে সরকারের সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

আমিনুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সময়ে খেলাধুলাকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি করপোরেট হাউসগুলো যদি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে। 

বিশেষ করে সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী খেলার মাঠের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ঢাকার প্রতিটি দুটি ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে জমি অধিগ্রহণ করে নতুন মাঠ তৈরি করা হবে, যেখানে প্রবীণদের হাঁটার জন্য ওয়াক ওয়ের সুবিধাও থাকবে। ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিমন্ত্রী গ্রামীণ জনপদে পড়ে থাকা মাঠগুলো সংস্কার এবং দেশের ৬৪টি জেলায় আধুনিক ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনার কথা জানান।

সময়ের আলো/আআ
Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: