দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রুসহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ

2026-03-05T10:54:35+00:00
2026-03-05T10:54:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৫৪ এএম 
বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রুসহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রুসহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন তারা। তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষারত স্বজনরা বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই মিসাইল হামলার খবর পাচ্ছিলেন। এতে পরিবার- পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন।

ফেরত আসা ব্যক্তিদের পরিবার-স্বজনদের অনেকে ইউএস বাংলা এয়ারলাইনসের এই ফ্লাইটের কথা জানতে পেরে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন। এখানেই সারেন সেহরি। বিমান অবতরণের খবরে সবাই সন্তুষ্ট। প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের বড় স্বস্তি বলে জানান তারা। 


/ইউএমএইচ



  বিষয়:   দুবাই  ইরান  যুদ্ধ  বাংলাদেশি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: