অভিনয় শিল্পী যাহের আলভীর আফরা ইভনাথ খানের (ইফফাত আরা তিথি) সঙ্গে সম্পর্ক ও স্ত্রী ইকরার অপমৃত্যু নিয়ে বিতর্কের মধ্যে ইফফাত আরা তিথি ফেসবুকে ৪৪টি ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেছেন।
তিথি জানান, তিনি প্রথমে এই স্ক্রিনশটগুলো পাবলিকলি দেওয়ার কথা ভাবেননি, প্রশাসনিক প্রয়োজনে তা দেবেন। কিন্তু হ্যারাসমেন্টের কারণে চুপ থাকা সম্ভব হয়নি। তিনি সতর্ক করেন, অলরেডি কিছু জায়গায় অডিও স্টেটমেন্ট দিয়েছিলাম। যারা নিজেকে সাধু সাজাচ্ছেন, তাদেরও আমলনামা আছে।
তিথি আরও বলেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অভিযোগ উঠেছে, সেগুলো ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার। ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, নিয়মিত ও স্বাভাবিক কথাবার্তা হতো। ইকরাকে তিনি কখনোই সংসার ভাঙার উদ্দেশ্যে প্ররোচিত করেননি। বরং কাজের মধ্যে সক্রিয় থাকতে ও নিজের পায়ে দাঁড়াতে উৎসাহ দিয়েছেন।
তিনি স্পষ্ট করেন, আমি কখনো বলিনি তুমি ডিভোর্স দাও, আমি আলভীকে বিয়ে করব। বরং বলেছি, তুমি তার কুইন। ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও তিথি সরাসরি অস্বীকার করেছেন।
তিথি পোস্টে ইকরার পরিবারের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ইকরার নিজের পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের অভিজ্ঞতা ছিল, যা তার ক্ষোভ ও হতাশার কারণ।
শেষে তিথি দাবি করেন, যদি তার সঙ্গে কিছু ঘটে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিষয়টি তদন্ত করবে। তিনি ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন এবং রিযিকের জীবন সুন্দর ও শান্তিময় হোক এই প্রার্থনা জানান।
/ইউএমএইচ