আবু সাঈদ হত্যা মামলার রায়ের দিন ধার্য

আদালত প্রতিবেদক

জাতীয়

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার

2026-03-05T13:50:22+00:00
2026-03-05T13:50:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আবু সাঈদ হত্যা মামলার রায়ের দিন ধার্য
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:৫০ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ১:৫০ পিএম
বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। সংগৃহীত ছবি
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় মোট ৩০ জন আসামি রয়েছে, যার মধ্যে বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদ সহ রয়েছেন। বর্তমানে ছয়জন গ্রেফতার এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।


ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর মঈনুল করিম, এবং আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

এর আগে, ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায়ের দিন নির্ধারণের জন্য ট্রাইব্যুনাল অপেক্ষমাণ রাখেন। ওই দিনে আসামিপক্ষের যুক্তিতর্কের পর প্রসিকিউশনের জবাব দেন মিজানুল ইসলাম, এবং এরপর পাল্টা জবাব দেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার প্রসিকিউশনের যুক্তিতর্ক ২১ থেকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। তিন কার্যদিবস ধরে মামলার সব প্রমাণ ও ঘটনা তুলে ধরা হয়। এছাড়া বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়, যা ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় ধারণ করা হয়েছিল। ভিডিওগুলোতে আসামিদের অবস্থান ও কার্যকলাপ শনাক্ত করা হয়, এবং ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।

মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় গত ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে। ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করেন। পলাতক আসামিদের পক্ষে ২২ জুলাই চারজনকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ গ্রহণ করা হয় ৩০ জুন, এবং ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেওয়া হয়।


/ইউএমএইচ


  বিষয়:   আবু সাঈদ  জুলাই  হত্যা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: