বিস্ফোরণে কেঁপে উঠল দোহা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল দ্বন্দ্বে উত্তাপের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কাতার।দেশটির রাজধানী দোহায় বৃহস্পতিবার (৫ মার্চ) একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ

2026-03-05T16:05:25+00:00
2026-03-05T16:05:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিস্ফোরণে কেঁপে উঠল দোহা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:০৫ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল দ্বন্দ্বে উত্তাপের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কাতার। 

দেশটির রাজধানী দোহায় বৃহস্পতিবার (৫ মার্চ) একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। দোহায় অবস্থানরত সংস্থাটির এক প্রতিবেদক জানান, আকস্মিক এই বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​এর আগে আজ সকালেই দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের 'সতর্কতামূলক ব্যবস্থা' হিসেবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে কাতার সরকার। দূতাবাস ও এর সংলগ্ন এলাকাগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই স্থানান্তর কার্যক্রম শুরু করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

​গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। এর পাল্টা জবাব হিসেবে ইরান শুধু ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে। চলতি সপ্তাহেই সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। এছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   মধ্যপ্রাচ্য  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: