বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে

2026-03-05T16:37:23+00:00
2026-03-05T16:37:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম 
সড়কের পাশে খাদে পড়ে উল্টানো ট্রলি। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় মাদিলাহাট-ফুলবাড়ী সড়কের তিন রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত চালক মো. রাসেল সোনার (৩৫) রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর সোনারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল সোনার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি ট্রলি নিয়ে ফুলবাড়ীর দেশমা এলাকায় বালু নামিয়ে ফেরার পথে মুক্তারপুর তিন রাস্তার মোড়ে পৌঁছায়। এ সময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় তিনি ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে গিয়ে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ট্রলি  চালক  মৃত্যু  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: