ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

ইবি প্রতিনিধি

সারাদেশ

কর্মচারীর ছুরিকাঘাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে প্রধান আসামি ফজলুর রহমানসহ চারজনকে আসামি করে

2026-03-05T16:41:17+00:00
2026-03-05T19:43:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৪১ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি
কর্মচারীর ছুরিকাঘাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে প্রধান আসামি ফজলুর রহমানসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিহতের স্বামী ইমতিয়াজুর রহমান এই মামলা করেন।

সম্প্রতি আসমা সাদিয়া রুনা সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর কর্মচারী ফজলুর রহমানকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। এ বদলিকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এর বাইরে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, গতকাল বিকেল ৪টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন কর্মচারী ফজলুর রহমান। পরে তিনি নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন। 

অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ইসলামী  বিশ্ববিদ্যালয়  কুষ্টিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: