বাসের ধাক্কায় প্রাণ গেল দুই রিকশাচালকের

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে বাসের ধাক্কায় দুইজন রিকশাচালক নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রিকশা চালাচ্ছিলেন, আরেকজন বসেছিলেন। নিহতরা হলেন মোহাব আলৗ (৬২) ও

2026-03-05T17:11:20+00:00
2026-03-05T17:11:20+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাসের ধাক্কায় প্রাণ গেল দুই রিকশাচালকের
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীতে বাসের ধাক্কায় দুইজন রিকশাচালক নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রিকশা চালাচ্ছিলেন, আরেকজন বসেছিলেন। নিহতরা হলেন মোহাব আলৗ (৬২) ও মাসুম আহমেদ (৪০)। তাদের দুজনের বাড়ি চারঘাট উপজেলায়।      

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে একতা ট্রান্সপোর্টের একটি বাস রাজশাহীতে আসছিল। চৌদ্দপাই মোড়ে পৌঁছালে রিকশাটি রাস্তা ক্রস করছিল। এ সময় গতি নিয়ন্ত্রণ না করতে পেরে বাসটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।


তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর মোহাব আলী মারা যান। আর মাসুম মারা যান রাত আড়াইটার দিকে। তারা দুজনেই রিকশাচালক ছিলেন। মাসুম গ্যারেজে রিকশা জমা দিয়ে মোহাবের রিকশায় করে বাসায় যাচ্ছিলেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   বাস  ধাক্কা  প্রাণ  গেল  রিকশাচালক  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: