প্রধানমন্ত্রীর দুটি ইফতার মাহফিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত দুটি ইফতার মাহফিল স্থগিত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার

2026-03-05T17:33:27+00:00
2026-03-05T17:33:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর দুটি ইফতার মাহফিল স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম 
তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত দুটি ইফতার মাহফিল স্থগিত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতার অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

প্রতি বছরই কূটনীতিক, আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এবারও এসব শ্রেণির মানুষের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করেছিল দলটি। এতে অতিথি হিসেবে থাকার কথা ছিল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

দলীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন হওয়ার পর শুক্রবার (৬ মার্চ) কূটনীতিকদের সম্মানে প্রথম ইফতারের আয়োজন করেছে বিএনপি। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকায় দূতাবাসের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। থাকবেন মন্ত্রিপরিষদের সদস্য এবং এমপিরাও। এছাড়া ৭ মার্চ আলেম-ওলামা মাশায়েখ ইমাম মুয়াজ্জিনদের সম্মানে একই জায়গায় ইফতার অনুষ্ঠিত হবে।


পরদিন ৮ মার্চ রাজনীতিবিদের সম্মানে ও ১০ মার্চ সাংবাদিকদের সম্মানে ইফতারের হওয়ার দিন ধার্য করা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৮ ও ১০ মার্চের ইফতার আয়োজন স্থগিত করে দলটি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   তারেক রহমান  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: