১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট নেই ইরানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের উত্তেজনার মধ্যে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ১২০ ঘণ্টা ছাড়িয়ে গেছে।বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম

2026-03-05T17:40:03+00:00
2026-03-05T17:40:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট নেই ইরানে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৭৯)
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের উত্তেজনার মধ্যে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ১২০ ঘণ্টা ছাড়িয়ে গেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। 

সংস্থাটি জানিয়েছে, ইরানে বর্তমানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে এবং ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের তুলনায় এখন মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

​নেটব্লকস আরও সতর্ক করেছে যে, ইরানে বর্তমানে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করলে ব্যবহারকারীদের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতির কারণে দেশটির অবস্থা ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে বলে সংস্থাটি তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইসরায়েল  ইরান  ইন্টারনেট  ব্ল্যাকআউট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: