জিয়া দম্পতির মাজারে শ্রদ্ধা নিবেদন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম

2026-03-05T17:55:52+00:00
2026-03-05T17:55:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
জিয়া দম্পতির মাজারে শ্রদ্ধা নিবেদন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৫৫ পিএম 
জিয়া দম্পতির সমাধিতে ফুল অর্পণ করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি জিয়া দম্পতির সমাধিতে ফুল অর্পণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান জানান।

সফরের অংশ হিসেবে বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার সূচিও রয়েছে তার।

তিনদিনের সফর শেষে বৃহস্পতিবার রাতেই ঢাকায় তার সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশে তার প্রথম সফর শুরু হয়। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার এই সফরকে কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

/এমএইচআর 
  বিষয়:   মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী  জিয়া দম্পতি  শ্রদ্ধা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: