ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত ও সম্পাদক সোহেল

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে নির্বাচিত হয়েছেন সভাপতি

2026-03-05T18:01:50+00:00
2026-03-05T18:01:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত ও সম্পাদক সোহেল
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৬:০১ পিএম 
সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল আকন। ছবি : সংগৃহীত
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল আকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম সরওয়ার লিটন, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অর্থসম্পাদক পদে অ্যাডভোকেট  আরিফুর রহমান, ভিজিল্যান্স সম্পাদক পদে অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট ফিরোজ হোসাইন, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আমির হোসেন মোল্লা, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আককাস সিকদার ও অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূঁইয়া বাদশা।


নির্বাচন উপলক্ষে জেলা আইনজীবী সমিতিতে দিনভর এক উৎসবের আমেজ বিরাজ করেছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। তিনি এ ফলাফল নিশ্চিত করেছেন।



সময়ের আলো/জোই
  বিষয়:   ঝালকাঠি  আইনজীবী সমিতি  সভাপতি  শাহাদাত  সম্পাদক  সোহেল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: