মীর হেলালের নিয়োগের প্রতিবাদে বিবৃতি, অনার বোর্ড বলছে ভিন্ন কথা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন-এর নিয়োগ বাতিলের দাবি জানিয়ে ৩৫ জন বিশিষ্ট নাগরিক গত ২৫

2026-03-05T19:52:24+00:00
2026-03-05T19:56:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মীর হেলালের নিয়োগের প্রতিবাদে বিবৃতি, অনার বোর্ড বলছে ভিন্ন কথা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৫২ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ৭:৫৬ পিএম
ফাইল ছবি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন-এর নিয়োগ বাতিলের দাবি জানিয়ে ৩৫ জন বিশিষ্ট নাগরিক গত ২৫ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতি দেন।  ওই বিবৃতিতে তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দাবি করেন, এই সিদ্ধান্ত পার্বত্য চুক্তির মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং পাহাড়ের মানুষের প্রতিনিধিত্বের প্রশ্নে উদ্বেগজনক।

ওই যৌথ বিবৃতিতে অবিলম্বে মীর হেলালকে অন্য মন্ত্রণালয়ে পদায়নের দাবি জানিয়ে তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে পাহাড়ের নাগরিকদের থাকা চুক্তির স্বাভাবিক শর্ত। পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিধান অনুযায়ী উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সেই বিধান মেনে রাঙামাটি-২৯৯ আসনের সাংসদ দীপেন দেওয়ান-কে মন্ত্রী করা হলেও একই মন্ত্রণালয়ে চট্টগ্রাম-৫ আসনের সাংসদ মীর হেলালকে প্রতিমন্ত্রী করা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাহাড়ের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। সেখানে অস্থানীয়দের নির্বাহী পদে রাখা চুক্তির লক্ষ্যকে দুর্বল করবে। — বিবৃতিতে এমন মন্তব্য করা হয়েছে। এছাড়া একই সঙ্গে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগেও পাহাড়ি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি তোলা হয়।

যারা বিবৃতিতে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন প্রকৃতি রঞ্জন চাকমা, বিজয় কেতন চাকমা, ডা. মং উষা থোয়াই মার্মা, শিশির চাকমা, মংক্যশৈনু, মধুমঙ্গল চাকমা, সন্তোষিত চাকমা বকুল, নমিতা চাকমা, ইন্টুমনি চাকমা, নব কুমার চাকমাসহ আরও ২০ জন উপজাতীয় নাগরিক।

বিবৃতিতে এমন দাবি তোলা হলেও আমরা মন্ত্রণালয়ের অনার বোর্ডে দেখতে পাই ভিন্ন চিত্র। পার্বত্য মন্ত্রণালয়ে মীর হেলালকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আগেও অনেকে এ দায়িত্ব পালন করেছেন, যারা পাহাড়ি বা উপজাতীয় মানুষ নন।

অতীতের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে সরাসরি এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে মুহাম্মদ ইউনূস, লে. জে. (অব.) হাসান মশহুদ চৌধুরী, লে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী, ড. ইফতেখার আহমেদ চৌধুরী এবং ফখরুদ্দীন আহমদও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 

এদিকে সংবিধানের ৭(২) অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে সংশ্লিষ্টরা বলেন, রাষ্ট্র পরিচালনায় সংবিধানই সর্বোচ্চ আইন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী বা সরকারের সিদ্ধান্তে যে কাউকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে।

/এমএইচআর 


  বিষয়:   মীর হেলাল  অনার বোর্ড  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: