ইরানের চেহারা গাজার মতো দেখতে চায় ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান।গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তপ্ত পরিস্থিতি

2026-03-05T20:55:23+00:00
2026-03-05T20:55:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের চেহারা গাজার মতো দেখতে চায় ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান। 

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তেহরান পাল্টা জবাব হিসেবে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লেও, বিপরীতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বৃষ্টির মতো বর্ষণ করা বোমা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইরান। 

বিশ্লেষকদের মতে, ইরানের ভূমিতে এখন গাজার মতো ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি ফুটে উঠছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও বেপরোয়া হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে তিনি ইরানে ব্যাপক আক্রমণ শুরু করেছেন। 


এই আগ্রাসনের ভয়াবহতা ফুটে উঠেছে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে, যেখানে ১৮০ জন শিশুসহ শিক্ষক ও কর্মচারী নিহত হয়েছেন। যুদ্ধের পঞ্চম দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

​ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক আমজাদ ইরাকি এই পরিস্থিতিকে ইসরাইলের পুরনো দমননীতির আরও ভয়ঙ্কর রূপ হিসেবে দেখছেন। 

তিনি জানান, গাজা বা লেবাননে ইসরাইল সাধারণত 'ঘাস কাটা' নীতি অনুসরণ করত অর্থাৎ প্রতিরোধ যোদ্ধারা শক্তিশালী হলেই তাদের ওপর হামলা চালিয়ে দুর্বল করে দেওয়া। কিন্তু ইরানে তারা এখন 'ঘাস জ্বালিয়ে দেওয়া' বা সব কিছু পুড়িয়ে ছারখার করে দেওয়ার কৌশল নিয়েছে। তাদের মূল লক্ষ্য হলো ইরানের জনজীবন ও অবকাঠামো এমনভাবে ধ্বংস করা যেন দেশটি আর উঠে দাঁড়াতে না পারে।

​আমজাদ ইরাকি আরও উল্লেখ করেন, ইসরাইল কোনো যুদ্ধনীতির তোয়াক্কা না করে ইরানের স্কুল, মসজিদ, মাজার এবং বেসামরিক বাড়িঘরে নির্বিচারে হামলা চালাচ্ছে। গাজায় আড়াই বছর ধরে চলা ধ্বংসযজ্ঞের ধারাবাহিকতাই এখন ইরানে দেখা যাচ্ছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সরাসরি কূটনৈতিক ও সামরিক সমর্থন ঢাল হিসেবে কাজ করায় ইসরাইল যেকোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষিত থাকছে। ওয়াশিংটনের সহায়তায় বিশ্বজুড়ে সমর্থন আদায় করে নিতে পারায় ইসরাইল এই ধ্বংসাত্মক যুদ্ধকে কোনো বড় ঝুঁকি মনে করছে না, বরং তারা ইরানকে পুরোপুরি নির্মূল করার খেলায় মেতেছে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ইসরাইল  যুক্তরাষ্ট্র  রণক্ষেত্র  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: