আজারবাইজানে হামলা করেনি ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আজারবাইজানে কয়েকটি ড্রোন আঘাত হানার ঘটনায় হামলাটি ইরান থেকে হয়েছে এমন সন্দেহে তেহরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল বাকু।তবে আজারবাইজানকে লক্ষ্য করে

2026-03-05T21:49:53+00:00
2026-03-05T21:49:53+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দাবি তেহরানের
আজারবাইজানে হামলা করেনি ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
আজারবাইজানে কয়েকটি ড্রোন আঘাত হানার ঘটনায় হামলাটি ইরান থেকে হয়েছে এমন সন্দেহে তেহরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল বাকু। 

তবে আজারবাইজানকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ তথ্য জানিয়েছেন।

এর আগে আজারবাইজান দাবি করে, দুটি ইরানি ড্রোন তাদের স্বায়ত্তশাসিত নাখচিভান অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোন বিমানবন্দরের একটি ভবনে আঘাত করে।

ঘারিবাবাদি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তু করেনি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করি না।

তিনি আরও বলেন, ইরানের নীতি হলো এ অঞ্চলে সক্রিয় ‘শত্রুদের সামরিক ঘাঁটিগুলোতে’ হামলা চালানো, যেগুলো ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘাঁটিও অন্তর্ভুক্ত।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   আজারবাইজান  ড্রোন  ইরান  রাষ্ট্রদূত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: