মধ্যরাতে টঙ্গীতে ফোমের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

মধ্যরাতে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে সোফা, কাপড় ও কেমিকেলের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে

2026-03-06T01:13:58+00:00
2026-03-06T04:55:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মধ্যরাতে টঙ্গীতে ফোমের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১:১৩ এএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ৪:৫৫ এএম
মধ্যরাতে টঙ্গী বাজারে আগুন। ছবি : সংগৃহীত
মধ্যরাতে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে সোফা, কাপড় ও কেমিকেলের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত দিবাগত আনুমানিক রাত ১২টা ১০ মিনিটের দিকে বাজারের রাবেয়া মার্কেটের সামনে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে হঠাৎ আগুন লাগে। আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা যার যার মতো করে সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কমপক্ষে ১৫টি দোকান পুড়ে গেছে। 

টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহীন আলম গণমাধ্যমকে বলেন, দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, কেমিক্যালসহ বিভিন্ন রকমের দোকান থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। এতে প্রায় ১৩-১৪ টি দোকান পুড়ে যায়। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

এফআর


  বিষয়:   মধ্যরাত  টঙ্গী  বাজার  আগুন  নিয়ন্ত্রণ  ইউনিট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: