সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে এক জরুরি ফোনালাপ করেছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ।
শুক্রবার (৬ মার্চ) দুই নেতার মধ্যে এই আলাপ সম্পন্ন হয়।
দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ফোনালাপে তারা বর্তমান বর্তমান আঞ্চলিক পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং গত কয়েক দিনে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ কয়েকটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের ওপর হওয়া হামলার বিষয়ে আলোচনা করেন।
দুই নেতাই এই হামলাগুলোকে আন্তর্জাতিক নিয়ম ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
তারা স্পষ্ট জানিয়েছেন, নিজ নিজ দেশের সক্ষমতা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের এই ফোনালাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (সূত্র : অলজাজিরা)
এফআর