দ্বিতীয় ইরানি জাহাজ থেকে ২০৮ নাবিককে সরিয়ে নিল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শ্রীলঙ্কা উপকূল থেকে আরও ২০৮ জন ইরানি নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি

2026-03-06T03:22:05+00:00
2026-03-06T03:22:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হামলার আশঙ্কা
দ্বিতীয় ইরানি জাহাজ থেকে ২০৮ নাবিককে সরিয়ে নিল শ্রীলঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:২২ এএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ৩:২২ এএম
দ্বিতীয় ইরানি জাহাজ থেকে ২০৮ নাবিককে সরিয়ে নিল শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কা উপকূল থেকে আরও ২০৮ জন ইরানি নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার মাত্র একদিন পরই এই পদক্ষেপ নিল শ্রীলঙ্কা।

 বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এই উদ্ধার অভিযানের কথা নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট জানান, ‘আইরিস বুশেহর’ নামে ইরানের দ্বিতীয় এই জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা বন্দরে ভেড়ার অনুমতি চায়। কিন্তু জাহাজটি আবার হামলার শিকার হতে পারে—এমন আশঙ্কায় লঙ্কান নৌবাহিনী দ্রুত সেখানে গিয়ে ২০৮ জন ক্রু ও ক্যাডেটকে তীরে সরিয়ে আনে। 

তিনি আরও জানান, জাহাজটিকে এখন শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি বন্দরে কড়া পাহারায় রাখা হয়েছে।


শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার এক ভাষণে বলেন, আমরা এই যুদ্ধে কোনো পক্ষ নিচ্ছি না। তবে মানবিক কারণে এবং মানুষের জীবন বাঁচাতে আমরা নিরপেক্ষ থেকে এই কাজ করছি।

উল্লেখ্য, গত বুধবার লঙ্কান উপকূলে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের ‘আইরিস দেনা’ নামের একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়। ওই ঘটনায় ৮৭ জন নাবিক প্রাণ হারান এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত ৩২ আহত নাবিককে বর্তমানে শ্রীলঙ্কার গালে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, ডুবে যাওয়া ‘আইরিস দেনা’ জাহাজটি ভারত থেকে একটি মহড়া শেষ করে ফেরার পথে মার্কিন হামলার শিকার হয়।

এফআর


  বিষয়:   দ্বিতীয়  ইরানি জাহাজ  নাবিক  সরিয়ে নিল  শ্রীলঙ্কা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: