কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে রমিজ উদ্দিনকে (৪০) পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে সেহরির সময় তাকে হাতেনাতে টক করে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রমিজউদ্দিন উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগী গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় গরু চুরির সময় আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই